সাইট সম্পর্কে

নাম প্রকাশ না করেই ঘুষ চাওয়ার ঘটনা জানান। আপনার ফোন নম্বর কেউ দেখবে না।

কীভাবে কাজ করে

যে কেউ অ্যাকাউন্ট না খুলেই ঘুষ চাওয়ার ঘটনা জানাতে পারেন। ছবি, ভিডিও, ভয়েস রেকর্ড ও কাগজপত্র যোগ করা যায়। প্রতিটি রিপোর্ট এডমিন দেখে অনুমোদন করার পর প্রকাশ পায়।

আপনার পরিচয়

পোস্টে আপনার নাম বা নম্বর দেখানো হয় না। যাচাইয়ের জন্য নেওয়া মোবাইল নম্বর এনক্রিপ্ট করে রাখা হয়, শুধু এডমিন প্রয়োজনে দেখতে পান। ছবির ভেতরের লুকানো লোকেশন তথ্য আপলোডের সময়ই মুছে ফেলা হয়।

দায়

এখানে প্রকাশিত প্রতিটি রিপোর্ট ব্যবহারকারীর নিজের বর্ণনা, আদালতের রায় নয়। কোনো রিপোর্ট সম্পর্কে আপত্তি থাকলে বা সংশ্লিষ্ট দপ্তরের জবাব থাকলে মন্তব্যে জানাতে পারেন, প্রয়োজনে তা মুছে দেওয়া হয়।

Buy us a coffee